কুয়েতের বার্তাসংস্থা KUNA এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের ৬২ টি দেশের প্রতিনিধীদের অংশগ্রহণের মধ্যদিয়ে সৌদিআরবের জ্দ্দোয় আগামী ২৩ ও ২৪ মে ইসলামী দেশগুলোর ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে ।সৌদি আরবের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ সালেহ বিন আব্দুল আযীয আল শেইখ এবং এই সম্মেলনের নির্বাহী পরিষদের সভাপতি এরইমধ্যে এই সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্মর্কে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে বিভিন্ন বিষয়ে ইসলামী সেবামূলক কার্যক্রমকে আরো জোরদার করাই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। # 394026