সংবাদ মাধ্যম ‘মুহিত’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কোর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিউনেশিয়ার ডেমোক্রেটিক পার্টি ‘আল তাজাম্মোর’ সমর্থিত দৈনিক ‘আল হুরিয়ার’ উদ্যোগে আগামী ৫মে থেকে দুইদিন ব্যাপী ‘‘সভ্যতাগুলোর মধ্যে সংলাপ ও গণমাধ্যম’’ শীর্ষক বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে উগ্রপন্থা অপসারণ, সাংস্কৃতিক উন্নয়ন, পাশ্চাত্যে প্রকৃত ইসলামকে যথাযথভাবে উপস্থাপন এবং সর্বপুরি একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের ক্ষেত্রে সভ্যতাগুলোর মধ্যে সংলাপ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য ইসলামী দেশগুলোর মধ্যকার সকল মতবিরোধের অবসান ঘটিয়ে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে ইসলামী দেশগুলোর উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ১৯৮২ সালের ৩ মে মরক্কোয় ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কো প্রতিষ্ঠা করা হয়। # 397073