ফিলিস্তিনী দৈনিক ‘আল কুদস’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতাম আব্দুল কাদের গতকাল কুদস শরীফে এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনী কর্মকর্তারা মসজিদুল আকসার উমাইয়া আমলের ঐতিহাসিক পাথর ফেরত চাইলে ইসরাইলের প্রত্নতাত্বীকরা তা ফেরত দিতে অস্বীকৃতি জানায় । তিনি গুরুত্বারোপ করে বলেন, চুরি হওয়া মসজিদুল আকসার এই ইসলামী ঐতিহাসিক নিদর্শণ পুনরুদ্ধারের ব্যাপারে আদালতের আশ্রয় নেয়া হবে এমনকি এ ব্যাপারে প্রয়োজনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সহায়তা নেয়া হবে। তিনি আরো বলেন, চুরি হওয়া মসজিদুল আকসার এই মূল্যবান ঐতিহাসিক নিদর্শণ পুনরুদ্ধারের ব্যাপারে ফিলিস্তিনীরা কখনো পিছু হটবে না । কেননা ফিলিস্তিনীরা এ ব্যাপারে পিছু হটলে মসজিদুল আকসার অন্যান্য মূল্যবান ঐতিহাসিক নিদর্শনও খোয়া যাবে এতে কোন সন্দেহ নেই । কুদস শহরের ইসলামী ওয়াকফ বিষয়ক দপ্তর থেকে প্রায় এক মাস আগে ঘোষণা করা হয়েছে, মুসজিদুল আকসা থেকে চুরি হওয়া ঐতিহাসিক পাথর ইসরাইলের ইহুদি উপাসনালয়ে রাখা হয়েছে ।# 398219