সংবাদ মাধ্যম ‘ইসলাম অনলাইন’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জাতিসংঘের মানব-বান্ধব বিষয়ক সমন্বয় দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলী কর্মকর্তাদের উচিত ফিলিস্তিনীদের আবাসিক বাড়ীঘর ধ্বংস করার অভিযান অবিলম্বে বন্ধ করে বায়তুল মোকাদ্দাসে বসবাসকারীদের আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা । ইসরাইলী কর্মকর্তারা প্রতি বছরই অনুমতি না থাকার অজুহাত তুলে বায়তুল মোকাদ্দাসে বসবাসকারী ফিলিস্তিনীদের বাড়ীঘর ধ্বংস করছে ।১৯৬৭ সালে বায়তুল মোকাদ্দাস দখলের পর থেকেই ইসরাইলী কর্মকর্তারা শহরটি থেকে ফিলিস্তিনী মুসলমানদের বিতাড়িত করে একে ইহুদি শহরে পরিণত করার লক্ষ্যে এ অঞ্চলের মানুষের বাড়ীঘর ধ্বংস করার নীতি অবলম্বন করে আসছে । এ অবস্থায় বায়তুল মোকাদ্দাসে ইসরাইলের এই ধ্বংসাত্মক অভিযান বন্ধ করার ব্যাপারে জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতি প্রকাশের পরও এক্ষেত্রে ইসরাইলের নীতিতে কোন পরিবর্তন আসছে বলে মনে হয় না । কারণ এখনও জর্দান নদীর পশ্চিমতীরে ফিলিস্তিনীদের বাড়ীঘর ধ্বংস করতে ইসরাইলী বলডোজারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে ।এই বিবৃতিতে আরো বলা হয়েছে, বায়তুল মোকাদ্দাসে ফিলিস্তিনীদের বাড়ীঘর ধ্বংস করার ব্যাপারে ইসরাইলী আদালত কর্তৃক নির্দেশ জারী হওয়ায় ধারানা করা হচ্ছে এরফলে আরো অন্তত: ৬০ হাজার ফিলিস্তিনী গৃহহীন হয়ে পড়বে। # 398075