বার্তাসংস্থা ‘SANA’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ২০০৯ সালের আরব জাহানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত আল কুদসকে কেন্দ্র করে আয়োজিত উৎসব বিষয়ক জাতীয় উচ্চ পরিষদ এক বিবৃতিতে মসজিদুল আকসার পাশে ইহুদি উপাসনালয় নির্মানের নিন্দা জানিয়েছে । ফিলিস্তিনের সংবাদ সংস্থা ভাফা' তে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, মসজিদুল আকসার পাশে ইহুদি উপাসনালয় নির্মানের এই পদক্ষেপ আরব ও ইসলামী বিশ্বের পবিত্র স্থানের উপর আগ্রাসনের শামিল এবং এ ধরনের আগ্রাসী তৎপরতা সকল আন্তর্জাতিক আইনের পরিপন্থী ।বিবৃতিতে আরো বলা হয় মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার পাশে যে ইহুদি উপাসনালয় নির্মান করা হচ্ছে তা হবে বিশ্বের সর্ব বৃহৎ উপসনালয় এবং এর নির্মান ব্যায় ধরা হয়েছে ৪০ মিলিয়ন ডলার । এদিকে ইসরাইলী কর্মকর্তারা কুদস শরীফকে ইহুদি শহরে পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবে বায়তুল মোকাদ্দাসের আল বুস্তন এলাকায় বসবাসকারী ফিলিস্তিনীদের ৫০ টি বাড়ী ধ্বংস করার ব্যাপারে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে । # 397714