IQNA

সৌদিআরবে সংখ্যালঘুদের পবিত্র কুরআন প্রতিযোগিতা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

15:43 - May 04, 2009
সংবাদ: 1773899
সৌদিআরবে গতকাল থেকে ৪ দিন ব্যাপী সংখ্যালঘুদের পবিত্র কুরআন প্রতিযোগিতা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানশুরু হয়েছে ।
সৌদি দৈনিক আক্কস এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের তায়েফ শহরে ‘মহামানব হযরত মুহাম্মদ (সা:) আমাদের আদর্শ’ শীর্ষক শ্লোগান দিয়ে গতকাল থেকে সংখ্যালঘুদের পবিত্র কুরআন প্রতিযোগিতা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে, পবিত্র কুরআনের তেলাওয়াত প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা ও যুবকদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান । সৌদি আরবের সংখ্যালঘু বিষয়ক দপ্তরের পরিচালক বলেছেন, সৌদিআরবের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চারিত্রিক ও ধর্মীয় মূল্যবোধকে আরো জাগ্রত করাই এই অনুষ্ঠান আয়োজনের প্রধান উদ্দেশ্য। # 398733
captcha