ফিলিস্তিনের বার্তাসংস্থা ভাফা এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের তুলকারাম শহরের খাজুরি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার ‘কুদস; ২০০৯ সালের আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তুলকারাম শহরের গর্ভনর তালাল দেভিকত বলেন, ইসলামী ঐতিহ্যকে ধ্বংস করে ফিলিস্তিনের কুদস শরীফকে ইহুদিকরণ করতেই ইহুদিবাদী ইসরাইল সুপরিকল্পিতভাবে বায়তুল মোকাদ্দাস থেকে ফিলিস্তিনীদেরকে বিতাড়িত করার পদক্ষেপ নিয়েছে । তিনি আরো বলেন, ফিলিস্তিনের নিরপরাধ মানুষের উপর ইসরাইলের নয়া প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহুর নেতৃত্বাধিন উগ্র ইহুদিদের অত্যাচার ও নির্যাতনের মাত্রা বর্তমানে চরম আকার ধারণ করেছে ।ফিলিস্তিনের জাতীয় রাজনৈতিক সংগঠন আলেলভা এর রাজনৈতিক মুখপাত্র মযান এজ্জাদিন বলেন, কুদস শরীফের ব্যাপারে আরব ও ইসলামী দেশগুলো নিরব ভূমিকার কারণেই এই পূণ্যভূমি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে ।# 399653