সৌদিআরবের সরকারী দৈনিক ‘ওয়াস’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের হেফজে কুরআন বিষয়ক জনকল্যাণ সমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচিত দেশের ৭৫ তম কুরআন শিক্ষাকোর্স গতকাল থেকে তায়েফ প্রদেশে শুরু হয়েছে ।সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে ৬ সপ্তাহ ব্যাপী এই কোর্স অব্যাহত থাকবে । সৌদি আরবের সাধারণ মানুষের কাছে পবিত্র কুরআনের শিক্ষাকে পৌছে দেয়ার লক্ষ্যে কোন ধরনের রেজিষ্ট্রেশন ছাড়াই সম্পূর্ণ বিনাবেতনে এই কোর্স করানো হয়ে থাকে। এবারের ৭৫ তম এই কুরআন শিক্ষাকোর্সকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এই ৩ টি স্তরে বিভক্ত করা হয়েছে ।# 401988