সিরিয়ার সরকারী বার্তাসংস্থা ‘সানা’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মালয়েশিয়ার ইসলাম ও জনকল্যাণমূলক সংস্থা ‘মরো’ এর উদ্যোগে দেশটিতে ফিলিস্তিন বিষয়ক সাংস্কৃতিক সপ্তাহ পালিত হচ্ছে। মরোর মহাসচিব নম মরতিনিন বলেছেন, ইসরাইলের বর্বর আগ্রাসনের শিকার মজলুম ফিলিস্তিনীদের অবর্ণনীয় দুঃখ, কষ্ট ও তাদের প্রতিরোধ সংগ্রাম সম্পর্কে মালয়েশিয়ার জনগণকে অবহিত করার লক্ষ্যেই এই সাংস্কৃতিক সপ্তাহ পালনের উদ্যোগ নেয়া হয়েছে । এই সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষ্যে গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে, ফিলিস্তিন বিষয়ক প্রদর্শণী, আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আসর। # 402017