IQNA

ও আই সি কুদস শরীফকে ইহুদিকরণ করার পরিকল্পনা বন্ধ করার আহবান জানিয়েছে

15:06 - May 12, 2009
সংবাদ: 1777491
ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু কুদস শরীফকে ইহুদিকরণ করার লক্ষ্যে ইসরাইলের অবৈধ তৎপরতা বন্ধ করতে মার্কিনযুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহবান জানিয়েছে ।
সৌদি আরবের সরকারী বার্তাসংস্থা ‘spa’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু কুদস শরীফে বসবাসকারী ফিলিস্তিনীদের বাড়ীঘর ধ্বংস করে সেখানে ইহুদি উপশহর নির্মানের ইসরাইলী পদক্ষেপকে সম্পূর্ণ অন্যায় এবং আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির পরিপন্থী হিসেবে উল্লেখ করে বলেন, ইহুদিবাদী ইসরাইলের এই আগ্রাসী তৎপরতা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি ইসরাইলের এই অন্যায় পদক্ষেপকে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, কুদস শরীফে ইসরাইলের এই ধ্বংসাত্মক কার্যক্রম মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থায় তিনি ইসরাইলের এই অন্যায় তৎপরতা বন্ধ করতে মার্কিন সরকারকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, মার্কিনযুক্তরাষ্ট্র একদিকে ইসলামী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের কথা বলছে আবার অন্যদিকে ফিলিস্তিনে ইসরাইলের সকল অন্যায় তৎপরতার ব্যাপারে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। # 403234
captcha