সৌদি দৈনিক ‘আক্কস’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ বিভিন্ন শ্রেণীর নারীদের অংশগ্রহণের মধ্যদিয়ে গতকাল তায়েফ শহরের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘‘ হিজাব ; রাসুল ( সাঃ) এর উত্তরাধিকার ’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ‘হিজাব ; রাসুল ( সাঃ) এর উত্তরাধিকার, মা-বাবার উত্তরাধিকার নয় ’ শীর্ষক শ্লোগান দিয়ে এই সম্মেলন শুরু হয় ।এই সম্মেলন বিষয়ক সচিব ফাতিমা জাভাদি বলেন, সৌদিআরবের বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রীসহ দেশের সর্ব স্তরের নারীদের কাছে শালীনতা ও ইসলামী পোষাকের গুরুত্ব তুলে ধরতেই এই ধরনের সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে রাসূল ( সাঃ) এর দৃষ্ঠিতে হিজাব বা ইসলামী শালীন পোষাকের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় ।তিনি আরো আরো বলেন, এই সম্মেলনের একই সাথে হিজাব বা ইসলামী শালীন পোষাকে গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং ইসলামী শালীন পোষাকের প্রদর্শণীর আয়োজন করা হয় ।এছাড়া এই সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা ও প্রদর্শণীতে অংশগ্রহণকারীদের মাঝে শালীনতা ও ইসলামী পোষাকের গুরুত্ব সম্পর্কিত পুস্তিকাও বিলি করা হয়। # 403274