IQNA

পাকিস্তানে পবিত্র কুরআনের শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু

11:07 - May 13, 2009
সংবাদ: 1777831
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল থেকে কুরআনের শিক্ষকদের জন্য ক্বেরাআত ও তাজভিদ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে ।
পাকিস্তান থেকে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পাকিস্তানে পবিত্র কুরআন শিক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষকতা পেশায় নিয়জিতদের ক্বেরাআত ও তাজভিদ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে ।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল থেকে এই প্রশিক্ষণ শুরু হয় । পাকিস্তানের বিশিষ্ট ক্বারী ও দেশের বিখ্যাত কুরআন শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন আল মুস্তফা ( সা: ) এর প্রধান হুজ্জাতুল ইসলাম আবরার হুসাইন এর নেতৃত্বে এই প্রশিক্ষণ শুরু হয়েছে ।উল্লেখ্য, দারুল কুরআন আল মুস্তফা ( সা: ) এমন একটি প্রতিষ্ঠান যা দেশের বিশিষ্ট আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে এবং প্রতিষ্ঠানটি দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যুবক ও পেশাজীবীদেরকে অত্যন্ত সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা দিয়ে থাকে। # 404013
captcha