IQNA

তুরস্কে ইসলামী সম্মেলন সংস্থার বানিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রম তদারকী কমিটির বৈঠক

13:49 - May 13, 2009
সংবাদ: 1777997
তুরস্কের আজমীর শহরে গতকাল থেকে ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির বানিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রম তদারকী কমিটির বৈঠক শুরু হয়েছে ।
সংবাদ মাধ্যম ‘Bursahakimiyet’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সি’র মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলুসহ তুরস্ক, ফিলিস্তিন, ইরান, পাকিস্তান, সৌদিআরব, কাতার, ইন্দোনেশিয়া, সিয়েরালিউন ও ক্যামেরুনের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে তুরস্কের আজমীর শহরে গতকাল থেকে ও আই সির বানিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রম তদারকী কমিটির বৈঠক শুরু হয়েছে ।ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর বানিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রম পর্যালোচনা করাই এই বৈঠকের প্রধাণ লক্ষ্য। ওআইসির সদস্যদেশগুলোর অর্থনৈতিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি এইদেশগুলোর বানিজ্যিক ও অর্থনৈতিক তৎপরতাকে আরো জোরদার করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের কমিটি গঠিত হয়ে থাকে। # 403883
captcha