IQNA

তাতারিস্তানে ইসলামী পূঁজিবিনিয়োগ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

13:36 - May 14, 2009
সংবাদ: 1778291
তাতারিস্তানের রাজধানী কাজানে শীঘ্রই ইসলামী পূঁজিবিনিয়োগ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।
বাহরাইনের সরকারী বার্তাসংস্থা gna এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী উন্নয়ন ব্যাংকের উদ্যোগে তাতারিস্তানের রাজধানী কাজানে জুনমাসে ইসলামী পূঁজিবিনিয়োগ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে রাশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ গ্রহণ করার কথা রয়েছে । রাশিয়ায় ইসলামী ব্যাংকিং কার্যক্রমের সম্ভাবনাময় দিকগুলো পর্যালোচনা করার পাশাপাশি ইসলামী বিশ্বের সাথে রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতার উন্নয়ন এবং ইসলামী ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে রাশিয়ার ব্যাংকগুলোর বানিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা করাই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। # 404511
captcha