ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের সংসদ স্পিকার আলী লারীজানি মঙ্গলবার রাতে মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভী বিন আব্দুল্লাহর সাথে বৈঠক করেছেন। বৈঠকে ইরানের সংসদ স্পিকার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে এ অঞ্চলের সমস্যা সমাধানে লক্ষ্যে ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেন, ইরান ও ওমানের মধ্যে বর্তমানে যে সম্পর্ক বিরাজ করছে তাতেই সন্তুষ্ট থাকার কোন কারণ নেই বরং এই সম্পর্কের আরো উন্নয়ন ঘটাতে হবে ।ইরানের সংসদ স্পিকার আলী লারীজানি তার ওমান সফরের দ্বিতীয় দিনে বোধবার ওমানের বাদশাহ ও সংসদ স্পিকারের সাথে বৈঠকে মিলিত হন। # 403888