IQNA

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র কুরআনের ক্যালিগ্রাফী প্রদর্শণী

15:51 - May 21, 2009
সংবাদ: 1781275
সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে গতকাল থেকে পবিত্র কুরআনের ক্যালিগ্রাফী প্রদর্শণী শুরু হয়েছে ।
সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থা ‘wam’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক হিসাবরক্ষণ কেন্দ্র অডিটরিয়ামে গতকাল থেকে পবিত্র কুরআনের ক্যালিগ্রাফী প্রদর্শণী শুরু হয়েছে। দুবাইয়ের শিল্প ও সংস্কৃতি সংঘের সভাপতি মাজেদ বিন মোহাম্মদ বিন রাশেদুল মাকতুম আন্তর্জাতিক এই ক্যালিগ্রাফী প্রদর্শণীর ‍উদ্বোধন করেন। বিশ্বের ইসলামী দেশগুলোর বিশিষ্ট শিল্পী ও ক্যালিগ্রাফারদের ৭০ টি শিল্পকর্ম এই প্রদর্শণীতে স্থান পেয়েছে। দুবাইয়ের আন্তর্জাতিক হিসাব রক্ষণ বিভাগের পরিচালক মারেভন বিন বায়ত বলেন, এই প্রদর্শণীতে পবিত্র কুরআনের আয়াতের যেসব শিল্প কর্ম স্থান পেয়েছে তারমধ্যে ২০টি রয়েছে বিসমিল্লাহির রহমানের রাহিম এর ক্যালিগ্রাফী। জনাব বায়ত আরো বলেন, পবিত্র কুরআনের আয়াতের শিল্পকর্মকে আরো সমৃদ্ধ করতে এবং তা বিশ্বের শিল্পমনা মানুষের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরতেই এই প্রদর্শণীর আয়োজন করা হয় । দুবাইয়ের শিল্প ও সংস্কৃতি সংঘের উদ্যোগে এবং দুবাইয়ের রেডিও ও টেলিভিশন নুর, দুবাই ন্যাশনাল ব্যাংক ও শহরটির আন্তর্জাতিক হিসবা রক্ষণকেন্দ্রের সহযোগিতায় গতকাল থেকে এক সপ্তাহ ব্যাপী এই প্রদর্শণী শুরু হয়। # 408349
captcha