সংবাদ মাধ্যম yeni safak এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুল শহরের মুফতি মোস্তফা চগরিজির উপস্থিতিতে গতরোববার শহরের আইয়ুব সুলতান মসজিদে পবিত্র কুরআনের হিফয প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ইস্তাম্বুল শহরের আব্দুল চালাবী মসজিদের ইমাম আনোয়ার কয়নক প্রথম স্থান অধিকার করেছে। এই প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বপালনকারী জনাব চগরিজি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যোগ্যতার প্রশংসা করে বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের ফলে পবিত্র কুরআনের হিফয শিক্ষার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।উল্লেখ্য এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী জনাব আনোয়ার কয়নক আগামী ১৬ ই আগষ্ট তুরস্কের জাতীয় পর্যায়ের কুরআন প্রতিযোগিতায় ইস্তাম্বুল শহরের প্রতিনিধিত্ব করবেন । # 411425