IQNA

বেলজিয়ামের সংসদে প্রথমবারের মতো হিজাব ধারী মহিলা প্রবেশ করতে যাচ্ছেন

16:25 - June 10, 2009
সংবাদ: 1789698
বেলজিয়ামের সংসদ নির্বাচনে একজন হিজাবধারী মহিলা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ।
দৈনিক `VATAN' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, গত ৮ জুন বেলজিয়ামের সংসদ নির্বাচনে হিজাব বা শালিন পোষাকধারী মহিলা মাহিনুর উজদিমির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ।মিসেস মাহিনুর উজদিমির বেলজিয়ামের ডেমোক্রেট পার্টি থেকে ১০ হাজারেরও বেশি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তুর্কী বংশদ্ভোত বেলজিয়ামের নয়া এই সংসদ সদস্য তুর্কি দৈনিক ভাতানকে দেয়া এক সাক্ষাৎকারে তার ইসলামী শালীন পোষাক বা হিজাব সম্পর্কে বলেন, হিজাব বা ইসলামী শালিন পোষাকের ব্যাবহার বেলজিয়ামের রাষ্ট্রিয় আইন বহির্ভূত কোন কাজ নয় এবং এই বিষয়টি আমার সামাজিক ও রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তিনি আরো বলেন, আমার এই ইসলামী শালিন পোষাক নিয়ে কোন রকম বিতর্ক হোক তা আমি চাই না। আমি চাই দেশের আইন অনুযায়ী আমার সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে ।তাছাড়া বেলজিয়ামের সংবিধানের কোন ধারায় হিজাব বা ইসলামী শালিন পোষাক পরিধান করে দেশটির সংসদে প্রবেশের ব্যাপারে কোন বিধি-নিষেধ নেই। মিসেস মাহিনুর আরো বলেন, বেলজিয়ামের জনগণের মধ্যে বর্তমানে হিজাব ও ইসলামী শালিন পোষাকের ব্যাপারে কোন মতবিরোধ নেই এবং বেলজিয়ামের ডেমোক্রেট পার্টিও কেবলমাত্র আমার রাজনৈতিক অভিজ্ঞতার কারনে আমাকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য মনোনিত করে । উল্লেখ্য বেলজিয়ামের নয়া এই হিজাব ধারী মুসলিম সংসদ সদস্য দেশের সংসদ প্রতিনিধিদের মধ্যে সর্বকনিষ্ঠ। # 418370
captcha