IQNA

আমেরিকায় ইসলামী শিল্প কর্মের প্রদর্শণী

16:57 - June 15, 2009
সংবাদ: 1791080
মার্কিনযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে রোববার থেকে মুসলিম শিল্পিদের ভাষ্কর্য শিল্পের প্রদর্শণী শুরু হয়েছে ।
মিশরের দৈনিক আল আখবরের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মিশরীয় বংশোদ্ভূত মার্কিন ভাস্কর্য শিল্পি হেসাম আব্দুর রাজ্জাক বলেন, এক সপ্তাহ ব্যাপী এই প্রদর্শণীতে থাকছে ভাস্কর্য, ক্যালিগ্রাফীসহ নানা ধরনের চিত্রকর্ম ।তিনি আরো বলেন, মার্কিনযুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলোতে এখনও ইসলাম ধর্ম ও ইসলামী সভ্যতা সম্পর্কে অনেক অজ্ঞতা রয়েছে । তাই এই প্রদর্শণীর মাধ্যমে শিল্পির ভাষায় ইসলামী সভ্যতা ও সংস্কৃতিকে অমুসলিমদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। জনাব হেসাম বলেন, এই প্রদর্শণী শুরুর পর থেকেই দর্শণার্থীদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যাচ্ছে । প্রদর্শণীতে মুসলিম শিল্পিদের শিল্পকর্ম ছাড়াও বিশ্বব্যাপী ইসলাম ধর্মের প্রসার সম্পর্কিত বিভিন্ন বই পাওয়া যাচ্ছে ।# 420629
captcha