IQNA

দক্ষিণ আফ্রিকায় হিফযুল কুরআন প্রতিযোগিতা

15:02 - June 18, 2009
সংবাদ: 1792113
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে আগামী ১১ ও ১২ ই জুলাই বার্ষিক হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সংবাদ মাধ্যম `MJC' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার মুসলিম জুড়িশিয়াল কাউন্সিলের উদ্যোগে আগামী ১১ ও ১২ ই জুলাই কেপটাউন শহরে বার্ষিক হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পবিত্র কুরআনের শিক্ষাকে আরো প্রসারিত করার পাশাপাশি দেশের মুসলমানদের মধ্যে ঐক্য ও সহযোগিতা আরো জোরদার করাই এই প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজনের প্রধান উদ্দেশ্য। তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । ২৫ বছরের কম বয়সীদের জন্য পবিত্র কুরআনের ৩০ পারা, ১৮ বছরের কম বয়সীদের জন্য ১৫ পারা এবং ১৫ বছরের কম বয়সীদের জন্য ৫ পারা হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার মুসলিম জুড়িশিয়াল কাউন্সিল একটি ধর্মীয় প্রতিষ্ঠান । দেশব্যাপী ইসলামের প্রসার এবং দক্ষিণ আফ্রিকার মানুষকে ইসলামী শরীয়ত অনুযায়ী সঠিক পথের সন্ধান দেয়ার লক্ষ্যে ১৯৪৫ সালে কেপটাউন শহরে এটি প্রতিষ্ঠা করা হয় ।# 421571
captcha