সংযুক্ত আরবআমিরাতে সরকারী বার্তাসংস্থা ‘WAM ’এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরবআমীরাতের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে আবুধাবীতে শুক্রবার থেকে ‘‘জাবের বিন রশেদ আল হমেলীর উপহার’’ শীর্ষক দেশব্যাপী কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে ।আবুধাবীর হিফযুল কুরআন সেন্টারে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এবং এতে সারাদেশের ২০ টি কুরআন শিক্ষা ইন্সটিটিউটের ৭০ জন প্রতিনিধি অংশ নিবে । এই প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান আলী বিন জাবের রশিদ আল হমেলী বলেন, ৪ টি পর্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এরমধ্যে রয়েছে, পবিত্র কুরআনের ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা হিফযুল কুরআন প্রতিযোগিতা । কমিটির পক্ষ থেকে এরই মধ্যে এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য দুই লাখ দিরহাম পুরস্কার ঘোষণা করা হয়েছে ।জনাব হমেলী বলেন, হিফযুল কুরআন শিক্ষার সংস্কৃতিকে দেশব্যাপী ছাড়িয়ে দেয়ার লক্ষ্যে সংযুক্ত আরবআমিরাতের জাবের বিন রশেদ আল হমেলী এর উপহার নামক কুরআন শিক্ষা ইন্সটিটিউটের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখ্য প্রতিষ্ঠানটি সমাজে পবিত্র কুরআন ও হাদিসের শিক্ষাকে আরো প্রসারিত করার লক্ষ্যে কুরআনের গবেষণা মুলক আলোচনা, গোলটেবিল বৈটক, সভা , সেমিনারসহ নানামূখী কর্মকান্ড পরিচালনা করে আসছে । # 425874