সংবাদ মাধ্যম ZAMAN এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের ধর্মীমন্ত্রীর উপস্থিতিতে রোববার দেশের কুরআন শিক্ষা কেন্দ্রের ছাত্রদের ক্বেরাআত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ইস্তাম্বুল শহরের ওমরনিয়ে এলাকার আতাতুর্ক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। সারাদেশে থেকে বাছাইকরে আনা সেরা ৭ জন এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেন। এদের মধ্যে তুরস্কের আযমীর শহরের কুরআন শিক্ষা কেন্দ্রের ছাত্র ইউনুস এমরে ভোরাল প্রথম স্থান অধিকার করেছে ।অনুষ্ঠানে উপস্থিত তুরস্কের ধর্মমন্ত্রী আলী বরদক ওগলু প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর হাতে মূল্যবান উপহার তুলে দেন ।# 427290