IQNA

ইরাকে দেশব্যাপী পবিত্র কুরআন প্রতিযোগিতা শুরু

12:56 - July 05, 2009
সংবাদ: 1798656
ইরাকের নাসিরিয়া শহরে গত বৃহস্পতিবার দেশের ৬ষ্ঠ কুরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ।
ইরাকের নিউজ চ্যানেল ‘আল নাসিরিয়ার’ বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরাকের শহীদ মেহরাব কুরআন ইন্সটিটিউটের পরিচালক শেখ বসাম আল ইবাদী বলেছেন, পবিত্র কুরআনের ৬০ জন ক্বারী ও হাফেজের অংশগ্রহণের মধ্যদিয়ে ইরাকের ৬ষ্ঠ কুরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ৩০ পারা, ২০ পারা ও ১০ পারা হিফজুল কুরআন এবং ৩ পারা ক্বেরাআত বিষয়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই প্রতিযোগিতায় বিজয়ীরা দেশের ৬ষ্ঠ কুরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন। ইরাকের যিকর প্রদেশের গভর্ণর হেইদার বুনিয়ন ১ম রাউন্ডের এই কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে দেয়া ভাষণে বলেন, ইরাকের সমাজে যে, কুরআন শিক্ষার প্রসার ও সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি হয়েছে দেশব্যাপী এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণকারী কুরআনের ক্বারী ও হাফেজদের চমৎকার পারফরমেন্স থেকেই তা প্রমাণিত হয় ।তিনি আরো বলেন, ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের আমলে পশ্চিমা সংস্কৃতি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করায় সেসময় দেশে কুরআন শিক্ষার সংস্কৃতি ঝিমিয়ে পড়লেও সাদ্দাম সরকারের পতনের পর দেশে এই কুরআন শিক্ষার সংস্কৃতি পুনরায় প্রাণ ফিরে পেয়েছে । জনাব হেইদার বুনিয়ন তার বক্তব্যের শেষাংশে এই আসমানী কিতাব বা আল কুরআনের জ্ঞানের ভান্ডারকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য দেশের ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান ।# 428979
captcha