আরব অনলাইন এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ৫ টি বিষয়ে ওমানে শনিবার থেকে ‘সুলতান কাবুস’ শীর্ষক ১৯ তম হিফযুল কুরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হয়েছে । এসব বিষয়ের মধ্যে রয়েছে তাজভিতসহকারে পবিত্র কুরআনের ৩০ পারা, ২৪ পারা, ১৮ পারা, ১২ পারা ও ৬ পারা হিফযুল কুরআন প্রতিযোগিতা । সারাদেশের ১৬ টি কেন্দ্রে এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দেশের যুব প্রযন্মকে হিফযুল কুরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । উল্লেখ্য এই প্রতিযোগিতায় জাতীয় কিংবা আন্তর্জাতিক পযার্য়ের কোন হিফযুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন এবং যাদের বয়স ১৬ বছরের কম তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না বলে ঘোষণা করা হয়েছে ।# 429927