IQNA

জার্মানীতে ‘‘ হিজাবের শহীদ ’’ শীর্ষক স্মরণ সভা

10:55 - July 12, 2009
সংবাদ: 1800702
জার্মানিতে গত শুক্রবার বর্ণবাদী হামলায় শহীদ হিজাব পরিহিতা মুসলিম মহিলা মারওয়া শেরবিনির স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ।
দৈনিক Peninsula এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জার্মানীতে গত শুক্রবার হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে বর্ণবাদী হামলায় শহীদ হিজাব পরিহিতা মুসলিম মহিলা মারওয়া শেরবিনির স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । সভায় শহীদ মারওয়া শেরবিনির আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার পাশাপাশি এই বর্ববর হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয় । গত ১ জুলাই মুসলিম বিদ্বেষী এক জার্মান যুবক ৩২ বছর বয়স্ক হিজাবধারী মিশরীয় নাগরিক মারওয়া শেরবিনিকে জার্মানীর একটি আদালতে বিচারকদের সামনে হত্যা করে। ঐ যুবকের বিরুদ্ধে মারওয়াকে উৎপীড়ন ও হয়রানী করার অভিযোগ সংক্রান্ত শুনানীর সময় যুবকটি বিচারক এবং মারওয়ার স্বামী ও শিশু পুত্রের সামনে ১৮ বার ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। এ সময় স্ত্রীকে বাঁচানোর জন্য তার স্বামী ছুটে এলে জার্মান নিরাপত্তা বাহিনী তার পায়ে গুলিবর্ষণ করে।এই ঘটনার পর জার্মানীসহ বিশ্বের মুসলমানরা এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। # 431959
captcha