সংবাদ মাধ্যম sfgate. Events এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে রোববার নবী-রাসূলগণে মা শীর্ষক চতুর্থ মুসলিম নারী সম্মেলন অনুষ্ঠিত হবে । সম্মেলনে জীবন-যাপন পদ্ধতি এবং হযরত মোহাম্মদ (সা:) ও হযরত ইসা ( আ: ) এর আচরণ ও জীবন চলার পদ্ধতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। সমাজে মুসলিম নারীদের অবস্থান পর্যালোচনার পাশাপাশি নারীরা যাতে প্রকৃত ইসলামী আদর্শ অনুযায়ী তাদের জীবনকে গড়তে পারে সেজন্য ইতিহাসের বিশিষ্ট নারী ব্যক্তিত্বদের উদাহরণ তাদের সামনে তুলে ধরাই এই সম্মেলেনের অন্যতম প্রধান উদ্দেশ্য। # 434426