ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর নবুয়্যত প্রাপ্তী উপলক্ষে তেহরানে শুরু হওয়া ৬ দিন ব্যাপী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৫২ টি মুসলিম ও অমুসলিম দেশ থেকে ৯৮ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ শাহরুদি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । তেহরানের ও আই সি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের কুরআন টিভি ও কুরআন রেডিও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে । এই প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজকরা জানান, পবিত্র কুরআনের ৩০ পারা হেফজ, কুরআন তেলাওয়াত এবং কুরআন বিষয়ক রচনা এ তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে । ইরানের বিশিষ্ট ক্বারী আব্দুররাসুল আবেয়ী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতায় ইরানের ৭ জন এবং মিশর, সিরিয়া, ইরাক, তুরস্ক এবং ইয়েমেনের বিচারকরা থাকছেন ।আগামী ২৪ জুলাই প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। গত বছর কুরআনের হেফজ ও ক্বেরাআত প্রতিযোগিতায় যথাক্রমে ইরানের ঈসা খুরশিদী ও সালেহ আতহারী প্রথম স্থান লাভ করেন। মিশরের রজব আবেলমোনসেফ আবদেলমেফতাহ রচনা প্রতিযোগিতায় প্রথম হন ।# 436227