সিরিয়ার সরকারী বার্তাসংস্থা ‘ সানা’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কো এক বিবৃতিতে ফিলিস্তিনকে ইহুদিকরণ করার পাশাপাশি দেশটির বিভিন্ন শহর ও গ্রামের নাম পরিবর্তন করে হিব্রু ভাষায় নামকরণ করার ইসরাইলী তৎপরতা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের বিভিন্ন শহর ও গ্রামের নাম পরিবর্তন করার ইসরাইলী পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এর মাধ্যমে দখলদার ইসরাইল ফিলিস্তিনের আরবী ও ইসলামী সভ্যতা ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। এদিকে ফিলিস্তনের আরবী ও ইসলামী ঐতিহ্যকে ধ্বংস করার ইসরাইলী পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বের মুসলমানরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। # 437663