IQNA

কুরআন শরীফের কপি স্বল্পতার কারণে সমস্যায় পড়েছে ক্যাম্বোডিয়ার মুসলমানরা

14:54 - July 25, 2009
সংবাদ: 1805825
পবিত্র রমজানকে সামনে রেখে কুরআন শরীফের কপি স্বল্পতার কারণে সমস্যায় পড়েছে ক্যাম্বোডিয়ার মুসলমানরা
ক্যাম্বোডিয়ার মুফতি কামারুদ্ধেন ইউসুফের উদ্ধৃতি দিয়ে ওয়েবসাইট তেবালেস ডট কম জানায়, পবিত্র কুরআন শরীফের কপি স্বল্পতার কারণে মুসলিম সম্প্রদায়ের মধ্যে কুরআনের শিক্ষা ও ধারণা ছড়িয়ে দিতে সমস্যায় পড়েছেন সেদেশের ধর্মীয় পণ্ডিতেরা । তিনি বলেন, ক্যাম্বোডিয়ার মুসলমনদের এখন কুরআন শরীফের খুবই প্রয়োজন । দিভান-উল আমল ইসলামিক সংস্থার প্রধান আহমাদ সাঈদ বলেন, ক্যাম্বোডিয়ার মুসলমানদের অন্তত: দুই লাখ কপি কুরআন শরীফ প্রয়োজন । দেশটির মসজিদ ও ইসলামিক কেন্দ্রগুলো সেদেশের মুসলমানদের মধ্যে কুরআন শরীফ বিতরণের জন্য বিভিন্ন মুসলিম দেশকে আহবান জানিয়েছে । # 436372
captcha