IQNA

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা

11:53 - July 27, 2009
সংবাদ: 1806533
২৬ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দুই ইরানী প্রথম পুরস্কার পেয়েছেন ।
পবিত্র কুরআনের ৩০ পারা হেফজ ও ক্বেরাত প্রতিযোগিতার দুই বিভাগেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের শোজা জাভিদাত এবং জাভাদ হোসাইনি প্রথম স্থান লাভ করেছেন। শুক্রবার রাতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক প্যানেল এ ঘাষণা দেয়। হেফজ বিভাগের প্রতিযোগিতায় জাভিদাতের পর সিরিয়ার আব্দুল্লাহ আহমাদ আনিস লেবাননের মোহাম্মদ আল কুফরি, লিবিয়ার আব্দুল হামিদ নাসর মুহাম্মদ কাশিদান এবং সেনেগালের শেখ তিজান দুঙ্গু দ্বিতীয় থেকে পঞ্চম স্থান লাভ করেন। ক্বেরাত প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ার মুমিন এইনুল মুবারক, ইরাকের আলী আব্দুস সালাম তাইয়া, আইভোরিকোস্টের নাজি ফারেস ও ফিলিপাইনের মুহাম্মদ ওকা দ্বিতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেন।# 438208
captcha