IQNA

ইমাম রেজার জীবনের ওপর আটটি চিত্রকর্ম উন্মোচিত হবে

11:56 - July 27, 2009
সংবাদ: 1806537
শিয়া মুসলমানদের অষ্টম ইমাম রেজা (আ:) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও চরিত্রের উপর ইরানী ক্যালিগ্রাফারের আটটি চিত্রকর্ম মাশহাদে উন্মোচন করা হবে।
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনার সাথে আলাপকালে মাশহাদের চিত্রকলা ইন্সটিটিউটের আস্তান-ই কুদস বিভাগের উপ-প্রধান আলী সাবেতনিয়া জানান, এপ্রিল মাস থেকে ইরানের বিখ্যাত ক্যালিগ্রাফার আমিরখানি, আখাভেইন, কাবোলী, শিরাজি, বানিরাজি, মালেকজাদে এবং সামাদি এই কাজ করে যাচ্ছেন। এরমধ্যে এ পর্যন্ত প্রায় ৫টির কাজ শেষ হয়েছে। এসব চিত্রকর্ম মাশহাদের মাকতাব-ই রেজভানে যেখানে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে সেখানে উন্মোচন করা হবে । উন্মোচনের পর এসব চিত্রকর্ম মাশহাদের আস্তান-ই কুদস জাদুঘরে রাখা হবে। # 437486
captcha