ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরাকের জাতীয় কুরআন প্রতিযোগিতা বিষয়ক সচিব রাআদ আদনান বার্তাসংস্থা আসওয়াতুল আরককে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দক্ষিণ ইরাকের ৪ টি প্রদেশের ৬০ জন ক্বারীর অংশগ্রহণের মধ্যদিয়ে গত শনি ও রবিবার নাসিরিয়া শহরের সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে পবিত্র কুরআনের ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ইরাকের নাসিরিয়া শহরের খতিব মোহাম্মদ মেহদী আল নাসেরি পবিত্র কুরআন শিক্ষার প্রসারের ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তলে ধরে বলেন, পবিত্র কুরআনের সংস্কৃতি দেশব্যাপী ছড়িয়ে দিতে চাইলে দেশেরে প্রত্যন্ত অঞ্চলে পবিত্র কুরআন শিক্ষা কেন্দ্র চালু করতে হবে। # 439656