জর্দানের দৈনিক আল দাস্তুরের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সিরিয়ার দামেস্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিনা আল হামসা জার্মানীতে মিশরের হিজাবধারী মুসলিম মহিলা মরওয়া শার্বিনীর শাহাদতের ঘটনাকে সন্ত্রাসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এটা কেবল হিজাবের বিরুদ্ধেই সন্ত্রাসী পদক্ষেপ নয় বরং এটা ইসলাম ও মুসলিম বিরোধী তৎপরতার অংশ। তিনি আরো বলেন, মিশরের এই হিজাবধারী মুসলিম মহিলা এমন একটি দেশে সন্ত্রাসী হামলার শিকার হলো যে দেশ স্বাধীনতা ও গণতন্ত্রের দাবীদার এবং যারা সবসময় সন্ত্রাসবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে কথা বলে থাকে। তিনি গুরুত্বারোপ করে বলেন, হিজাব ইসলামের এমন একটি গুরুত্বপূর্ণ স্যাম্বুল বা প্রতিক যার মধ্যমে সমাজের মুসলিম নারীদেরকে খুব সহজেই অন্যসব নারীদের থেকে পৃথক করা সম্ভব। # 440760