সংবাদ মাধ্যম malatyaguncel এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসৎস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের বিশিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণের মধ্যদিয়ে মঙ্গলবার তুরস্কের হাকিমখান শহরে পবিত্র কুরআনের ক্বেরাত ও হিফয প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে ।হাকিমখান শহরের মসজিদের কুরআন শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।হাকিমখান মসজিদের মুফতি বলেছেন, তুরস্কের তরুন ও যুব প্রযন্মকে পবিত্র পবিত্র কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।# 443916