তেহরান বিশ্ববিদ্যালয়ে জুমআর নামাজের খুতবায় ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর জিহাদ বিভাগের প্রধান ড: হামিদ রেজা তাইয়্যেবি জিহাদ বিভাগের গত ৩০ বছরের কর্মকান্ড তুলে ধরেন ।ইরানের জিহাদ বিভাগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এ রিপোর্ট প্রকাশ করেন । ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে বিশ্ববিদ্যালয়ে জিহাদ বিভাগ প্রতিষ্ঠা করা হয় । এ বিভাগ একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে কাজ করে থাকে ।তিনি ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত দুটি বার্তাসংস্থা ইকনা ও ইরানী ছাত্র বার্তাসংস্থা ইসনার কথা উল্লেখ করে বলেন, ইকনা প্রতিষ্ঠা মুসলিম বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা । ২০০৩ সালে সাবেক প্রেসিডেন্ট খাতামী ইকনার উদ্বোধন করেন। # 444372