সৌদি দৈনিক আল মদিনার বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের রাজধানী রিয়াদের তায়্যেবা বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে বধিরদের জন্য হিফযুল কুরআন শিক্ষাকোর্স চালু করা হয়েছে ।সৌদিআরবের মুফতি আব্দুল আযিয বিন আব্দুল্লাহ আল শেইখ এর প্রচেষ্টায় এই শিক্ষাকোর্স চালু করা হয় ।এই শিক্ষাকোর্সে বডি ল্যাংগুয়েজ ব্যবহারের মাধ্যমে বধিরদের জন্য পবিত্র কুরআনের হিফয ও তাফসির বিষয়ে শিক্ষা দেয়া হবে। দুই মাস ব্যাপী এই শিক্ষা কার্যক্রম চলবে ।# 444833