IQNA

ইরানি নীতি কুরআনের মূলনীতি প্রতিষ্ঠা করেছে

12:46 - August 12, 2009
সংবাদ: 1812635
মিশরের বিখ্যাত ক্বারী আবুলাইনাইন শোয়াইশা বলেছেন, ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের অনুসৃত নীতি কুরআনের মূলনীতি প্রতিষ্ঠা করেছে।
ক্বারী আবুলাইনাইন শোয়াইশা ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে বলেন, অন্যান্য মুসলিম ও আরব দেশকে সাথে নিয়ে ইরান বিশ্বে কুরআনভিত্তিক বিজ্ঞান প্রতিষ্ঠাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, কুরআন বিষয়ক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে পবিত্র কুরআনের দিক নির্দেশনা পালন ও কুরআন হেফজ বিষয়ে ইরান একটি আন্দোলন সৃষ্টি করেছে।
“পাশাপাশি ইরানে আন্তর্জাতিক বিখ্যাত ক্বারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতা ইরানীদের মধ্যে স্বর্গীয় এই কিতাব সম্পর্কে প্রবল আগ্রহ সৃষ্টি করেছে। ইরানে অনুষ্ঠিত বেশ কয়েকটি কুরআন প্রতিযোগিতায় আমি নিজেও উপস্থিত থেকেছি এবং প্রবল আগ্রহ নিয়ে ইরানিদেরকে ক্বেরাত শুনতে দেখেছি।” এ জন্য তিনি ইরানের ইসলামী বিপ্লবের নেতার প্রচেষ্টারও ভূয়সী প্রশংসা করেন। # 446039
captcha