সংবাদ মাধ্যম Brudirect এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ব্রুনাইয়ের রাজধানী বন্দরসেরিবেগাওয়ানের সুলতান শরীফ আলী মসজিদে আয়োজিত মহিলাদের পবিত্র কুরআনের ক্বেরাত শিক্ষাকোস গতকাল শেষ হয়েছে । শহরের সুলতান শরীফ আলী মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে এই কোর্সের আয়োজন করা হয়। এতে ৩০ জন মুসলিম মহিলা কুরআনের ক্বেরাত শিক্ষা লাভ করেন ।দেশের পদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট কুরআন বিশেষজ্ঞদের উপস্থিতে গতকাল এই কোর্স সমাপ্তকারীদের মাঝে সনদ বিতরন করা হয়। # 448478