প্রবন্ধটি প্রকাশিত হয় দৈনিক স্ট্যান্ডার্ড টাইমস, নিউ ভিশন, দি সিনেটর, এবং দি স্পার্ক পত্রিকায় । এতে মহানবী হযরত মুহাম্মদ (স.) ইমাম আলী (আ.) ও ইমাম জাফর সাদেক (আ.) এর পবিত্র হাদিস উল্লেখ করে ইমাম মাহদি (আ.) এর বৈশিষ্ট্য তুলে ধরা হয় । এছাড়া ইমাম মাহদি (আ.) এর আবির্ভাবের অঙ্গিকার, সুন্দর ভবিষ্যত এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয় উল্লেখ করা হয় প্রবন্ধে । এতে পবিত্র কুরআনের কিছু আয়াত এবং নাহজুল বালাগাহর মতো কিছু ইসলামী সূত্রের উল্লেখ করা হয়। প্রবন্ধে ইমাম মাহদি (আ.) এর আবির্ভাবের আগে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপ ও নামাজসহ নানা ইবাদত বন্দেগীর জন্য আহবান জানানো হয় ।# 449288