IQNA

লেবাননের রাজধানী বৈরুতের কার্য আল-হাসানা ফাউন্ডেশনের একটি নতুন শাখার উদ্বোধন

21:49 - August 20, 2009
সংবাদ: 1815730
লেবাননের রাজধানী বৈরুতের যাকাক আল বেলাত এলকায় সম্প্রতি কার্য আল-হাসানা (সূদমুক্ত ‍ঋণ) ফাউন্ডেশনের একটি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে ।
লেবানন থেকে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লেবাননের প্রাক্তন সংসদ সদস্য জনাব আমিন শারী, লেবাননের কার্য আল-হাসানা ফাউন্ডেশনের পরিচালক ওহিজবুল্লাহর অর্থ বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তা হুসাইন আল-শামীসহ লেবাননের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও প্রচার মাধ্যমের বেশ কিছু ব্যক্তিবর্গের উপস্থিতে সম্প্রতি বৈরুতের যাকাক আল বেলাত এলকায় কার্য আল-হাসানা ফাউন্ডেশনের একটি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে লেবাননের প্রাক্তন সংসদ সদস্য জনাব আমিন শারী বলেন, বৈরুতে লেবাননের কার্য আল-হাসানা ফাউন্ডেশনের নয়া শাখা উদ্বোধনের মাধ্যমে এক ফলময় ‍বৃক্ষ বপন করা হলো যা রক্ষা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। উল্লেখ্য এ ফাউন্ডেশনটি ১৯৮৩ সালে লেবাননে যায়নবাদী ইসরাইলের আক্রমণের ঘটনাপ্রবাহে দেশটির একদল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ণে প্রয়াসী ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। # 448738
captcha