IQNA

তুরস্কে রোববার দেশব্যাপী পবিত্র কুরআনের ক্বেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ।

11:52 - August 25, 2009
সংবাদ: 1817731
তুরস্কের ভান শহরে রোববার দেশের ৬ ষ্ঠ জাতীয় ক্বেরাত প্রতিযোগিতার ফাইনার রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ।
সংবাদ মাধ্যম yeni safak এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সারাদেশ থেকে বাছাই করে আনা দেশের সেরা দশ ক্বারীর অংশগ্রহণে মধ্য দিয়ে গতরোববার তুরস্কের ৬ ষ্ঠ জাতীয় ক্বেরাত প্রতিযোগিতার ফাইনার রাউন্ড অনুষ্ঠিত হয়েছে । এবারের প্রতিযোগিতার নাম দেয়া হয়েছে সুন্দর তম ক্বেরাত । প্রতিযোগিতায় তুরস্কের কুনিয়ে শহরের আলী তেল প্রথম, ইস্তাম্বুলের ফাতিহ কলেচ ওগলু দ্বিতীয় এবং জুনগুলদক এলাকার কাদের দামরিজি তৃতীয় স্থান লাভ করেছেন । তুরস্কের ভান শহরের মসজিদে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।# 453457
captcha