IQNA

আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে “কুরআনের অভিধান” উপস্থাপিত

22:06 - August 29, 2009
সংবাদ: 1819579
১৭তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে ইরানের কুরআনিক সংস্কৃতি ও শিক্ষা কেন্দ্র পবিত্র কুরআনের ২২ ভলিউমের অভিধান উপস্থাপন করেছে।
প্রদর্শনীতে জানানো হয়, ৩৩ ভলিউমের মধ্যে এ পর্যন্ত - ২২ ভলিউম প্রকাশ হয়েছে। তিন হাজার বিষয় এতে স্থান পেয়েছে এবং এ অভিধানকে মনে করা হচ্ছে সবচেয়ে বেশি বিস্তারিত বিষয়ভিত্তিক অভিধান।
এ অভিধানকে সাজানো হয়েছে বর্ণ ক্রমিক ও বিষয়ভিত্তিক। এতে সমগ্র কুরআনের সাথে সম্পর্কিত বিষয়ের ব্যাখ্যা স্থান পেয়েছে।
কুরআন বিষয়ক কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ সাদেক ইউসেফি মোগাদ্দাম জানান, শিগগিরি ২৩ থেকে ২৮ ভলিউম প্রকশিত হতে যাচ্ছে। আয়াতুল্লাহ আলী আকবর হাশেমী রাফসানজানি অন্য কয়েকজন গবেষকের সহায়তায় পবিত্র কুরআনের এ অভিধান সংকলন করেছেন এবং এটা পূর্ণাঙ্গরূপে প্রকাশিত হবে চলতি বছরের শেষ নাগাদ। # 454589
captcha