IQNA

জর্দানে আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

7:18 - September 02, 2009
সংবাদ: 1821104
আগামী ৯ই সেপ্টেম্বর জর্দানে “আল-হাশেমিয়া” আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতার ১৭তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জর্দানের ওয়াকফ্ মন্ত্রণালয়ের কুরআন ও ধর্মীয় শিক্ষা বিভাগের পরিচালক সামি ওসমানের বরাত দিয়ে আল দাস্তুর পত্রিকা জানায়, আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জর্দানের বাদশাহর সরাসরি তত্ত্বাবধানে এবং এতে আরাব-অনারব মোট ৩৫টি দেশের ৪৯ জন প্রতিযোগী অংশ নেবেন। তিনি জানান, পাঁচটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পবিত্র কুরআনের সাথে নতুন প্রজন্ম ও এর সত্যিকার অনুসারীদের আরো ঘনিষ্ঠ করে তুলতে এই আয়োজন বলে তিনি জানান। আগামী ১৬ সেপ্টেম্বর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হবে। # 457308
captcha