কুয়েতের সরকারী বার্তাসংস্থা Kuna এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ২০ টিরও বেশি আরব ও ইসলামী দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে তিউনেশিয়ায় আজ থেকে ৮ম আন্তর্জাতিক কুরআন হেফজ, তাফসির ও ক্বেরাত প্রতিযোগিতা শুরু হয়েছে । তিউনেশিয়ার রাজধানী তিউনিসের আল জেইতুন মসজিদে ৭ দিন ব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় । প্রতিযোগিতার আয়োজক কামিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান, তিউনেশিয়া, তুরস্ক, ওমান, কাতার, বাহরাইন, কূয়েত, সৌদিআরব, ইয়ামেন, লেবানন, ফিলিস্তিন, জর্দান, সিরিয়া, সুদান, মিশর, লিবিয়া, মরিতানিয়া, মরক্কো, ইন্দোনেশিয়া ও আলজেরিয়াসহ বিশ্বের ২০ টি দেশেরও বেশি প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ।# 461582