ইমাম আলী (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী বিপ্লবের নেতা আয়াতু্ল্লাহ উজমা সাইয়্যেদ আলী খামেনি তেহরানে শুক্রবার জুমা’র নামাযে ইমামতি করবেন।
এ উপলক্ষে আগামী শুক্রবার তেহরান বিশ্ববিদ্যালয় হাজার হাজার আহলে বাইয়্যাত ভক্তকে স্বাগত জানাবে। রমজান মাসের ২১ তারিখ ইমাম আলী (আ) এর শাহাদাত বার্ষিকী পালিত হয়। জুমা নামাযের আগে ইরানের বিখ্যাত ক্বারী সাইদ তুসি কুরআন থেকে তেলাওয়াত করবেন। # 462227