IQNA

আমেরিকায় পবিত্র কুরআনের এক লাখ কপি বিনা মূল্যে বিতরণ

8:03 - September 12, 2009
সংবাদ: 1824846
ইসলামিক-আমেরিকান রিলেশন্স কাউন্সিল মার্কিন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞদের কাছে ইসলামকে পরিচিত করে তুলতে পবিত্র কুরআন শরীফের এক লাখ কপি বিনা মূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে।
ইসলামিক-আমেরিকান রিলেশন্স কাউন্সিলের প্রধান নিহাত আভাতের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানায়, এ পরিকল্পনার আওতায় বিভিন্ন শহরে মার্কিন এমপি, রাজনীতিবিদ ও বিশেষজ্ঞদের কাছে ইংরেজি ও আরবী ভাষার কুরআন শরীফ পাঠানো হবে। এর মধ্যে পবিত্র কুরআনের ইংরেজি অনুবাদও থাকবে। এ কাজে আমেরিকার বড় বড় ব্যবসায়ীরা খরচ যোগান দেবেন তবে,এ বিষয়ে এখনও অনেক সময় লাগবে। # 462571
captcha