IQNA

সোমবার ১৭তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শেষ হচ্ছে

22:33 - September 13, 2009
সংবাদ: 1825732
তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় সোমবার ইরানের শীর্ষ পর্যায়ের সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে ১৭তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শেষ হচ্ছে।
সমাপনী অনুষ্ঠান হবে স্থানীয় সময় রাত নয়টায় এবং এতে ইরানের শীর্ষ পর্যায়ের সরকারী কর্মকর্তা, ইসলামিক কালচার অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কুরআন বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
পবিত্র মাহে রমজানের এক সপ্তাহ আগে আন্তর্জাতিক এ কুরআন প্রদর্শনী শুরু হয় এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন ইরানের মজলিসের সংস্কৃতি বিষয়ক প্রধান গোলাম হাদ্দাদ আদেল এবং কুরআন বিষয়ক তৎপরতার কো-অর্ডিনেশন, প্রোমোশন অ্যান্ড ডেভলপমেন্ট সেন্টারের প্রধান মোহাম্মদ আলী। #463182
captcha