IQNA

সৌদি আরবে কুরআনের ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হবে

21:05 - September 14, 2009
সংবাদ: 1826188
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের ফাইন আর্ট সেন্টারে পবিত্র কুরআনের আয়াত ও আরবী ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ভালফাজর কালচারাল নেটওয়ার্ক জানায়, এসোসিয়েশন অব কালচার অ্যান্ড আর্ট ওই অঞ্চলের সব ক্যালিগ্রাফ শিল্পীকে তাদের কুরআন, হাদিস ও আরবী স্ক্রিপ্টের কপি আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে জমা দেয়ার আহ্বান জানিয়েছে।
দাম্মামের ভিজুয়াল আর্ট অ্যান্ড অ্যারাবিক স্ক্রিপ্ট কমিটির সদস্য হাসান আল- ই রেজভান বলেন, “এ প্রদর্শনী সৌদি আরবের শিয়া প্রধান অঞ্চলে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে এ জন্য যে, যাতে এ অঞ্চলের ক্যালিগ্রাফ ও চিত্রশিল্পীরা তাদের সৃষ্টিশীলতা তুলে ধরার সুযোগ পায়।”তিনি বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে ক্যালিগ্রাফ শিল্পীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন এবং নতুন নতুন শিল্পী বেরিয়ে আসবে। # 463634
captcha