IQNA

যায়নবাদী সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ হলো ফিলিস্তিনকে অবজ্ঞা করা

22:30 - September 17, 2009
সংবাদ: 1827405
আসন্ন বিশ্ব আলকুদ্স দিবস উপলক্ষে লেবাননের হিজবুল্লাহ নেতা নাবিল কাভূক গুরুত্বারোপ করে বলেন, যায়নবাদী সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ হলো ফিলিস্তিনকে অবজ্ঞা করা।
সাউর শহরে এক ইফতার অনুষ্ঠানে জনাব নাবিল কাভূক বলেন: এখন মসজিদুল আকসার নীচ দিয়ে টানেল করার বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। তিনি আরো বলেন, কুদসকে ইহুদীকরনের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করাটা যথার্থ হতে পারেনা। যায়নবাদী সরকারের সাথে সম্পর্ক সভাবিকীকরণের ব্যাপারে আরব দেশসমূহের যেকোন প্রচেষ্টাই ফিলিস্তিনেরর প্রতি আগ্রাসন ও অবজ্ঞা বলে পরিগণিত হবে।# 465099
captcha