মা’আন বার্তা সংস্থা জানায়, ‘তাজ-উল ভিকার বা মর্যাদার মুকুট’ নামক কুরআন অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী হানিয়া হামাস সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, গাজা উপত্যকায় কুরআনে হাফেজের সংখ্যা এক লাখে উন্নীত করা হবে।
তিনি এ সব হাফেজকে ফিলিস্তিনী জাতির যোগ্য নেতৃত্ব উল্লেখ করে বলেন, ফিলিস্তিনের নিরাপত্তা ও সেখানকার প্রতিরোধ ঘনিষ্ঠভাবে কুরআনের সাথে সম্পর্কযুক্ত। তিনি বলেন, আমার এত বেশি সংখ্যক কুরআনে হাফেজ তৈরি করতে চাই যাতে গাজা উপত্যকার নাম পরিবর্তিত হয়ে “হাফেজদের উপত্যকা” বলে পরিচিত হয়। ফিলিস্তিনী প্রধানমন্ত্রী কুরআন বিষয়ক এ অনুষ্ঠানের শিরোনাম উল্লেখ করে বলেন, এ ধরনের ঐতিহাসিক উৎসবের একটাই বার্তা আর তা হলো- এক হাতে কুরআন এবং অন্য হাতে অস্ত্র ধারনের মাধ্যমেই কেবল আল-আকসা মসজিদ মুক্ত করা সম্ভব। # 468605